ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সাউদাম্পটনকে গোল বন্যায় ভাসালো ম্যান সিটি 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ২৩ ১১ ৪০   আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ২৩ ১১ ৪০

 

প্রিমিয়ার লিগে বড় জয় পেলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অতিথিদের গোল বন্যায় ভাসালো পেপ গার্দিওলার শিষ্যরা। রাহিম স্টার্লিংয়ের জোড়া গোলে সাউদাম্পটনকে ৬-১ এ উড়িয়ে দিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে সিটিজেনরা। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যানচেষ্টার সিটি। ডিফেন্ডার ওয়েসলি হয়েডেটের আত্মঘাতী গোলে ৬ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। ১২ মিনিটে ম্যাচের স্কোর দ্বিগুণ করেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। এটি প্রিমিয়ার লিগে তার ১৫০তম গোল। এর ৬ মিনিট পর ডেভিড সিলভার গোলে মাত্র ১৮ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় স্কাই-ব্লুজরা। 

৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাউদাম্পটনের হয়ে ব্যবধান কমান ড্যানি ইংস। তবে বাকি সময়টা ছিল পুরোটাই রাহিম স্টার্লিংময়। প্রথমার্ধের অতিরিক্ত সময় ও ৬৭ মিনিটে গোল করে ব্যবধান ৫-১ নিয়ে যান এই উইঙ্গার। আর ম্যাচের শেষে ইনজুরি সময়ে সাউদাম্পটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লেরয় সানে।

এ জয়ে ১১ ম্যাচ শেষে ৯ জয়, ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে আছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।             
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর